সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এস এম কামালের পক্ষে ১৩ ও ১৫নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের প্রচারণা | চ্যানেল খুলনা

এস এম কামালের পক্ষে ১৩ ও ১৫নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১৩ ও ১৫নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে খালিশপুর আলম নগর বাজার থেকে শুরু করে ১৩ ও ১৫ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট উৎসবে যোগদানসহ নৌকা প্রতীককে বিজয় করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশরতœ শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শরিক হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল,সহ-সভাপতি, মোঃ বাইতুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এনামুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাপু, উপ-আইন সম্পাদক কামরুল হুদা রাফি, খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুন নিম রশিদ, ১৫ নং ওয়ার্ড শাখা সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী,১৩নং ওয়ার্ড শাখার সভাপতি রাকিব শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুল কমিটির সভাপতি নিবিড় রায়, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।