সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের খবর-এর মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলুর সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামীনের দরবারে একান্ত আরজ করেন তিনি যেন তাঁর বান্দার ওপর রহম করেন, ক্ষমা করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর চিকিৎসা কাজে নিয়োজিতদের চিকিৎসা সেবা সম্পন্ন করার তাওফিক দান করুন। আমীন।

উল্লেখ্য, রূপসা উপজেলার আমদাবাদ গ্রামের বাসিন্দা মৃত হাতেম আলীর বড় ছেলে সাংবাদিক সাইফুল ইসলাম বাবলু প্রতিদিনের ন্যায় তার কর্মস্থল সময়ের খবর অফিসে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে তিনি রূপালী সী ফুডস কোম্পানির সামনে এলে একজন নারী খুলনা-মোংলা মহাসড়ক পার হতে গেলে তাকে তিনি রক্ষা করতে যান। এ সময় ওই নারীর সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।