সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু | চ্যানেল খুলনা

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

‎
‎খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি)-তে স্প্রিং সেমিস্টার ২০২৬ উপলক্ষে ভর্তি মেলা শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে সাত দিনই মেলাটি খোলা থাকবে।
‎
‎মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে এম ইমাম আহসান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎ভর্তি মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে এবং একই সঙ্গে অনলাইনে ভর্তি কার্যক্রমও পরিচালিত হবে। এ সময় শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে।
‎
‎উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য এনইউবিটি খুলনা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফের সুযোগ দিয়ে থাকে।
‎
‎বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (অনার্স) পর্যায়ে বিবিএ, ইংরেজি, সিএসই, ইইই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি এবং বাংলা বিষয়ে কোর্স চালু রয়েছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ (ইংরেজি) এবং এমএসএস (অর্থনীতি) প্রোগ্রাম চালু রয়েছে।
‎
‎ভর্তি মেলার মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি তথ্য সংগ্রহ, পরামর্শ গ্রহণ এবং বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে সহজেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।