সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড | চ্যানেল খুলনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে রিমন (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে ওই পরীক্ষার্থীর পরিচয় যাচাই করা হয়। এ সময় তিনি নিজের পরিচয় গোপন করে পৌরসভার প্রজাপাড়ার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে তাঁকে আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, প্রক্সি পরীক্ষার অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

কারাগারে অসুস্থ দীপু মনি, মেডিকেল ঘুরে ফিরলেন মুন্সিগঞ্জ কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।