সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঋণ করে ঘি খাওয়ার জন্য এত বড় বাজেট দেয়া হয়েছে | চ্যানেল খুলনা

বাজেট প্রতিক্রিয়ায় খুলনা বিএনপি

ঋণ করে ঘি খাওয়ার জন্য এত বড় বাজেট দেয়া হয়েছে

প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের চিন্তার প্রতিফলন ঘটেনি, ঋণ করে ঘি খাওয়ার জন্য এত বড় বাজেট দেয়া হয়েছে। যার বোঝা বাংলাদেশের জনগণকে বইতে হবে মন্তব্য করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বাজেট প্রতিক্রিয়া বিবৃতিতে তারা বলেছেন, বাজেটে বড় বড় অঙ্ক দিচ্ছে আর বাংলাদেশের মানুষকে বড় বড় অবকাঠামোর কথা বলছে। বড় অবকাঠামোর মধ্যে বড় চুরি-ডাকাতি ছাড়া কিছু নেই।
বাজেট হচ্ছে জনগণের চিন্তার প্রতিফলন। রাজনৈতিক চিন্তার প্রতিফলন। আজকে যেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে, তাতে তো রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটবে না। আওয়ামী লীগ সরকারের চিন্তার প্রতিফলন ঘটবে।
শুক্রবার (২ জুন) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বাজেট প্রতিক্রিয়া বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বড় অবকাঠামোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে। সে জন্য আজকে ডলার সংকট; ব্যাংকে টাকা নেই, শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। সামষ্টিক অর্থনীতিতে যে স্থিতিশীলতা আমরা গত ৩০-৪০ বছরে সৃষ্টি করেছি, সেটা ধ্বংস করে দিয়েছে। যে জন্য তারা (সরকার) আজকে আইএমএফ-বিশ^ব্যাংকের দ্বারে যাচ্ছে। সবার দ্বারে যাচ্ছে, কোনো ব্যাংক বাকি নেই। ক্ষমতাসীনরা সবসময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ও বিপক্ষে কাজ করেছে। সবকিছুই তারা ধ্বংস করেছে। গণতান্ত্রিক ও একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমাদের লড়াই-সংগ্রাম করতে হচ্ছে। আগামীতেও লড়াই করতে হবে। পেশাজীবীসহ সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এর বিকল্প নেই।
বিবৃতিদাতারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।