সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
উন্নয়ন বিএনপিও চায়, জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে নয় | চ্যানেল খুলনা

উন্নয়ন বিএনপিও চায়, জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আয়না দেখতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের তাতীঁপাড়া নিজের পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, জাতির সমস্ত স্বপ্নকে ধুলিস্যাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দিচ্ছে লুটেরা এ সরকার। করোনা ভ্যাকসিন নিয়ে এখন মেগা লুটপাট চলছে।

ইভিএমের ভোট গ্রহণ নিয়ে আবারও সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্য এটি সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২শ’ টাকার মেশিন, কিনেছে ৩৬শ’ টাকায়! প্রতিটি জিনিসের মূল্য দুই থেকে তিনগুণ দাম দিয়ে কিনেছে নির্বাচন কমিশন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

বিএনপির মহাসচিব বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে না এ সরকার। তাদের একমাত্র চিন্তা তারা কী করে ধনী হবে, বিদেশে বাসা বানাবে, টাকা পাচার করবে।

তিনি বলেন, সরকারের উচিত হবে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সে সঙ্গে জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দেয়া। তবে এই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে। কী করছেন আপনারা? আজকের এই সরকার জাতির সমস্ত আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। উন্নয়ন বিএনপিও চায়, কিন্তু সেই উন্নয়ন মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেয়া নয়।

আসন্ন পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা যায়- এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট চুরি ও ডাকাতি করে যদি না নেয়া হয়, তাহলে অবশ্যই বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে।

বিগত পৌরসভা নির্বাচনগুলোতে সরকারদলীয় লোকেরা জোর করে ভোট ছিনিয়ে নিয়ে গেছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, এখন পর্যন্ত যে কয়েকটি পৌর নির্বাচন দেখেছি প্রায় বেশিরভাগ কেন্দ্রেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট ডাকাতি করে নিয়েছে ঠিক ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।