সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উজলকুড় ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর গ্রহণযোগ্যতা নেই | চ্যানেল খুলনা

সংবাদ সম্মেলনে অভিযোগ

উজলকুড় ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর গ্রহণযোগ্যতা নেই

রামপাল উপজেলার ২নং ইজলকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী বোরহান উদ্দিন মুন্সি ওরফে জেড মুন্সির গ্রহণযোগ্যতা নেই। তিনি জনপ্রতিনিধি হওয়ার মত কোন জনসেবা মূলক কাজ করেননি। বিস্ময়কার ভাবে নৌকা প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক কাজী আসাফুজ্জামান বাবুল। আগামী ২ সেপ্টেম্ব সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বোরহান উদ্দিন জেড মুন্সির পিতা আওয়ামী লীগ নেতা হানিফ হত্যা মামলায় দ-প্রাপ্ত আসামী ছিলেন। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জেড মুন্সি বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদারের নৌকা প্রতীকের প্রচারণার সময় বাঁধা দেয়। নৌকা প্রতীকের প্রচারপত্র বিতরণ করতে গেলে তার মা আগুনে পুড়িয়ে দেয়। হরকাতুল জেহাদের নেতা মুফতি হান্নান যে বাড়িতে আশ্রায় নিয়ে ছিল সেই বাড়ির লোকজন তার নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন। তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।
সম্মেলনে তিনি বলেন, গত ১২সেপ্টম্বর উজলকুড় পিচপাকার মোড়, ১৩সেপ্টেম্বর বালিয়াঘাটা বাসস্টান্ড এবং ১৪ সেপ্টেম্বর কদমদী স্কুলে নির্বাচনী জন সভায় জেড মুন্সি ও তার বাহিনীরা সাধারন ভোটারদের হুমকি দিয়েছে। তাকে ভোট না দিলে কেন্দ্রে যায়ার প্রয়োজন নেই। ১৫ সেপ্টেম্বর কাজী আসাফুজ্জামান বাবুল এর আনারস প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে। তিনি আচারণ বিধি লঙ্ঘন করে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যাতে ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারতে না পারে এ জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান। এ সময় মো.মজিবর রহমার ও মো. দবির উদ্দিন সরদার উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।