সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদের বন্ধেও বেনাপোল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি | চ্যানেল খুলনা

ঈদের বন্ধেও বেনাপোল বন্দর দিয়ে অক্সিজেন আমদানি

বেনাপোল কাস্টমসের ইতিহাসে এই প্রথম ঈদের দিনেও আমদানি ভারত থেকে এলো ১৮০ টন অক্সিজেন ঈদের ছুটি মধ্যে বিশেষ ব্যবস্থায় বুধবার (২১ জুলাই) বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৮০ মেট্রিক টন অক্সিজেন। দেশে করোনার চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়ায় বাংলাদেশের তিনজন আমদানিকারক ১১টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করেন। বেনাপোল কাস্টমসের ইতিহাসে এই প্রথম ঈদের দিনেও ভারত থেকে আমদানি হলো।
আমদানিকারকরা হলেন, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেনসহ জরুরী সামগ্রী আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেয়া হয়েছিল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ই জানান, মঙ্গলবার (২০ জুলাই) থেকে এ বন্দরে শুরু হয়েছে ৪ দিনের ঈদের ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ট্যাংক বেনাপোল বন্দরে প্রবেশের সাথে সাথে দ্রুততার সাথে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে খালাস দেয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুুত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।