সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী যুব আন্দোলন খুলনা ২৮ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন | চ্যানেল খুলনা

ইসলামী যুব আন্দোলন খুলনা ২৮ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

গতকাল শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় টুটপাড়া মাওলার বাড়ির মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ মইন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সদর থানা সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, যুগ্ন সম্পাদক মোঃ আকবর আলী, ইসলামী শ্রমিক আন্দোলন সদর থানার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ বদরুজ্জামান, মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রমজান শেখ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফাহিমুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ টেস্ট পুরো সময় দায়িত্ব ছিলেন সাউথ সিটি (প্রা:) হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নেওয়াজ মোহাম্মদ আশিক।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা জেলা জামায়াতের উপজেলা মজলিসে শূরা ও ইউনিয়ন আমীর-সেক্রেটারি শিক্ষাশিবির

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।