সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী যুব আন্দোলন খালিশপুর ১০ নং ওয়ার্ড শাখার ঈদ সামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

ইসলামী যুব আন্দোলন খালিশপুর ১০ নং ওয়ার্ড শাখার ঈদ সামগ্রী বিতরন

গতকাল শনিবার ওয়ার্ডের অস্থায়ী কার্যালয় ইসলামী যুব আন্দোলন ১০ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন অনুস্ঠানে ওয়ার্ড সহ সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাঃ রাজিবুল ইসলাম সাজু এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার সংগ্রামী সাধারন সম্পাদক মোহাঃ আব্দুস সবুর আল রাব্বি।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন দেশে লক্ষ লক্ষ শ্রমিক চাকুরি হারিয়ে মানবতার জীবনযাপন করছে।তারা প্রকৃতার্থে অসহায় না হলেও চাকুরি হারিয়ে আর্থিক অনাটনের শিকার হচ্ছে।অথচ সরকার তাদের নিয়ে কোন পরিকল্পনা না করেই স্তরে স্তরে দ্রব্যাদির দাম বৃদ্ধি করেই যাচ্ছে, আবার দেশে বিদ্যমান বেকার যুবকদের অবস্থাও খুব করুণ হচ্ছে।আর তাই, ঈদুল ফিতরের পূর্বে আর্থিক ক্ষতিগ্রস্ত যুবক ও শ্রমিকদের সরকারী তহবিল থেকে সম্মানি ভাতা প্রদান করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল ইসলামী ছাত্র আন্দোলন ১০ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক মোহাঃ শফিকুল ইসলাম রিয়াম যুব আন্দোলন ১০ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক ইয়াসীন ফরিদী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি সম্পাদক হাফেজ আল আমিন,উপ সম্পাদক আবু ইকবাল,শাকিল,জসিম,শুকুর আলি,আফরোজ,আমিনুর, রিশান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।