সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২ টায় খালিশপুর আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানার সভাপতি মুহাঃ মেহেদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী  মাওঃ ইমরান হুসাইন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শাকির আহমাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, থানা শাখার সেক্রেটারি মাওঃ হাফিজুর রহমান, থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন নগর শাখার সাবেক সভাপতি মঈনুল ইসলাম, খালিশপুর যুব আন্দোলন  সভাপতি মোঃ মামুন অর- রসিদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সহ সভাপতি বনী আমিন, সাজ্জাদ হুসাইন, নোমান আহমাদ, ওসমান গাজি, নাসির আহমাদ স্বাধিন, রাজু, ইউসুফ সরদার, যোবায়ের আহমাদ, আবু বকর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০২২ সেশনের জন্য নব গঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ বনী আমিন, সহ-সভাপতি হিসেবে আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান আহমাদের নাম ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।