সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানার সভাপতি আল আমিন, সেক্রেটারি সজিব | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানার সভাপতি আল আমিন, সেক্রেটারি সজিব

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর হরিণটানা থানার দ্বি-বার্ষিক সম্মেলন ও শূরার অধিবেশন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টায় হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়ায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাওঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম সজিবের পরিচালনায় এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. বিডিআর আল আমিন, মো. হারুন অর রশিদ, মো. শাহ আলম, মো. মনির হোসেন, মো. মোজাম্মেল সরদার, মুফতি রবিউল ইসলাম, মো. তুহিন, মো. মিরাজ হোসেন, মো. আব্দুর রহিম, মাওঃ শহিদুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মো. অহিদুল ইসলাম, মো. ফারুক শেখ, মো. আজিবর আকন, মো. সোলেমান আকন, মো. হারুন কাজী, মো. আবু বক্কর, মো. সেলিম খান, মাওঃ কেএম আব্বাস আলী, মো. নজরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন দুলাল, ছাত্র আন্দোলনের মো. আতিকুল ইসলাম আতিক, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মো. আল-আমিন বিডিআর অবঃ, সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান, মো. হারুনুর রশিদ, সেক্রেটারী মো. শহিদুল ইসলাম সজিব এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি রবিউল ইসলাম এর নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।