সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের বিজয় দিবসের আলোচনা সভা | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের বিজয় দিবসের আলোচনা সভা

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় পারহাউজ আইএবি মিলনায়তনে বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান, মাওলানা নিজাম মল্লিক, মোঃ আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, মোঃ টিপু সুলতান প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমরা দেখতেছি মা বনের ইজ্জত দিতে হচ্ছে। এদেশের জনগণের জীবনের নিরাপত্তা নাই, ভোটাধিকার হরন করা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাংচুর চালানো হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে।

তারা আরো বলেন এসব খুন, গুম, ধর্ষণ বন্ধ না করলে দেশের জনগণ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে। পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।