সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক

রবিবার( ১৫ মে) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া উপ-কমিটির এক জরূরী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহবায়ক, ইসলামী আন্দোলন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

বৈঠকে ২১ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৭ মে খুলনায় অবস্থানরত সকল ইলেক্ট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার সম্পাদক, ব্যুরো প্রধান ও ষ্টাফ রিপোর্টারদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
১৮ মে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং বিভাগীয় সমাবেশ সরাসরি সম্প্রচার করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া উপ কমিটির সদস্য
গাজী ফেরদৌস সুমন, মুফতী আমীরুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, ইনামুল হাসান সাইদ, ফরহাদ মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।