সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইশা ছাত্র আন্দোলন খুলনা খালিশপুর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা | চ্যানেল খুলনা

ইশা ছাত্র আন্দোলন খুলনা খালিশপুর থানার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২.৩০ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর খালিশপুর থানা শাখার ব্যবস্থাপনায় “২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী” উপলক্ষে আলোচনা সভা শাখা সভাপতি মুহা. মাহদী হাসান মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন  এর সঞ্চালনায় পিপলস গোল চত্ত্বর মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, করোনা পরিস্থিতিতে যখন অন্যান্য দলের নেতা কর্মীরা অসহায় মানুষের পাশে ছিলো না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে সারা বাংলাদেশে এক কোটি মানুষকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে। করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা-শুশ্রুষা এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ দেশপ্রেমিক জনশক্তি ছাড়া দেশের স্থায়ী ও টেকশই উন্নয়ন সম্ভব নয়। সুতরাং ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দক্ষ ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি গ্রহন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি  ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, ইশা ছাত্র আন্দোলন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, থানা ইসলামী আন্দোলনের মাওলানা খালিদ সাইফুল্লাহ, যুব আন্দোলন থানা সাধারণ সম্পাদক মুহাম্মাদ জামাল হোসেন, সাবেক সভাপতি মামুন অর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি বনী আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাজ্জাদ হোসেন, আজাদ হোসেন, স্বাধীন রাজু, শাহজালাল, মোহাম্মাদ আলী, আবু সাইদ, আল মামুন, ইব্রাহিম আদনান, জহিরুল ইসলাম, মহিউদ্দিন মানি, মিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।