সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইমামদের মাঝে সনদপত্র বিতরণ | চ্যানেল খুলনা

ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ইমামদের মাঝে সনদপত্র বিতরণ

খুলনার বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমীতে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বিষয়ে আলোচনা সভা এবং ১০২৭ তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ আজ (সোমবার) সকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম বলেন, ইমামরা হলেন সমাজের ধর্মীয় নেতা। ধর্মীয় বিষয় ছাড়াও সাধারণ মানুষ নানা বিষয়ে পরামর্শের জন্যে তাঁদের নিকটে আসেন। জুম্মার নামাযের পূর্বে গুজব, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহের কুফলগুলো সাধারণ মানুষের মাঝে বেশি করে আলোচনা করতে হবে। ৪৫ দিনব্যাপী ধর্মীয়, আর্থসামাজিক উন্নয়ন, গবাদিপশু পালনসহ যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তা ব্যক্তিজীবন এবং দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া এবং বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।