সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আ.লীগের লুটপাটের টাকায় ১০০ পদ্মা সেতু হতো: ড. মঈন খান | চ্যানেল খুলনা

আ.লীগের লুটপাটের টাকায় ১০০ পদ্মা সেতু হতো: ড. মঈন খান

আওয়ামী লীগ সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান।’

তিনি বলেন, ‘দেশের ধনী শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে-ফেঁপে উঠছে।’

এসময় সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনও সংস্কারই কাজে আসবে না বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনও উন্নয়নই টেকসই হতে পারে না।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

চাঁদাবাজ, দখলদারদের হাতে ক্ষমতা দিলে দেশ ও সংখ্যালঘু কেউই নিরাপদ থাকবে না : গোলাম পরওয়ার

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

খুলনায় ভোটের মাঠে পাঁচ হেভিওয়েট, সম্পদের হিসাবে স্ত্রীরাই এগিয়ে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।