সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক | চ্যানেল খুলনা

আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের কাজ শুরু উপলক্ষে বৃক্ষরোপণ করেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা আহসানিয়া মিশন এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ হামিদুল হক, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মাসুম, প্রভাষক জার্মান পলিটেকনিক ইনস্টিটিউট আহসান হাবীব চমন, দলিল লেখক এস এম আজমল হোসেন প্রমুখ।
গ্লোবাল খুলনার আহবায়ক আশা প্রকাশ করেন, গাছ প্রাকৃতিক অক্সিজেন উৎপাদন করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এর ফল নানা ভাবে মানুষকে তৃপ্ত করে। শুধু তাই না, প্রাকৃতিক ভাবে উৎপাদিত ফল মানুষকে নানা ধরনের রোগ ব্যাধি থেকে রক্ষা করে। তাই সকলের প্রতি তিনি আহবান জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষ, প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে। অপর এক বক্তব্যে তিনি আরও অনুরোধ জানিয়েছেন, এশিয়া মহাদেশের কীর্তিমান পুরুষ, বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা যিনি গড়েছেন। সেই খান বাহাদুর আহসানউল্লাহ (রঃ) এর পদাংক অনুসরণ করে, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের উল্টাদিকেই আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম শুরু হয়েছে, তাই সকলেই যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।