সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আহত ছাত্রলীগ নেতাদের পাশে দাঁড়ালেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

আহত ছাত্রলীগ নেতাদের পাশে দাঁড়ালেন সালাম মূর্শেদী এমপি

খুলনা জেলা ছাত্রলীগের শান্তিপূর্ণ সমাবেশে গত ২৬ মে “বিএনপি ও ছাত্রদলের অতর্কীত হামলায়” আহত জেলা ছাত্রলীগ নেতা সজিব তালুকদার, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবির হোসেন হৃদয় ও দিঘলিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আল-আমিন ও তাদের পরিবারের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা বলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার সকল দায়িত্ব নেন। তিনি আহতদের পরিবারকে আশ্বস্ত করে বলেন, তাদের চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে আমি তাদের পাশে আছি। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে সর্বদা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এ সময় আহত ছাত্রলীগ নেতাদের পাশে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি ফোরকান আহম্মেদ রনি, জেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, শেখ রিয়াজ, সুফিয়ান, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন, মিরাজ, ইমরান, মুছা, শিবলু, রাজিব, জয়, রাসেল প্রমূখ।
রূপসা উপজেলা থেকে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজামান তানভীর, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাফিরুল ইসলাম হিমেল, হুমায়ুন কবির, এস এম রিয়াজ আহম্মেদ, মোল্লা রুবেল ও রূপম দাস, রাসেল শেখ, সৈকত নোমান প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।