সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণের আহ্বান বিএনপির | চ্যানেল খুলনা

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণের আহ্বান বিএনপির

আল-জাজিরার প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা।

চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির তিন বছরে আজ সোমব‌ার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ মাফিয়া রাষ্ট্র এটা শোনার জন্য মুক্তিযুদ্ধ হয়নি।

সমাবেশে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণে সরকারকে সহায়তা করারও প্রস্তাব দেন বিএনপি নেতারা। তারা দাবি করেন, আল জাজিরা প্রতিবেদনে যা প্রকাশ হয়েছে তা এই সরকারের দুর্নীতির এক হাজার ভাগের এক ভাগ। তারা বলেন, জনগণ এই ধরনের কোনো সংবাদ আর দেখতে চায় না। প্রতিবেদনটির সত্যতা যাচাইয়ে ক্ষমতাসীন দলকে সমর্থন দেবে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরু, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন,সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। এসময় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : ডি‌বি‌সি নিউজ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।