সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমার সংবাদ সম্পাদকের বাবার মৃত্যু; মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মিলাদ মাহফিল | চ্যানেল খুলনা

আমার সংবাদ সম্পাদকের বাবার মৃত্যু; মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মিলাদ মাহফিল

জাতীয় দৈনিক আমার সংবাদ সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার বাবা ছাব্দার আলী মোল্লা গত বুধবার চুয়াডাঙ্গায় নিজ গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার রূহের মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার বাদ আসর খুলনার আরাবিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম ও জামিয়া ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ইউসুফ আলী।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো মোঃ একরামুল কবির, খুলনা প্রতিনিধি ও দৈনিক কালান্তর’র বার্তা সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, দৈনিক কালান্তর’র স্টাফ রিপোর্টার এম এন আলী শিপলু, সাপ্তাহিক কোলাহল’র স্টাফ রিপোর্টার মোঃ নুরুল আমিন সহ স্থানীয় সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ। উক্ত দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র সহ এলাকার শতাধিক মুসল্লী উপস্থিত থেকে তার রূহের মাগফিরাত কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় সমাজসেবক সাব্দার আলী মোল্লা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী আনন্দ বাজার পাড়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ছাব্দার আলী মোল্লা স্ট্রোকে আক্রান্ত হয়ে দু-বছর যাবৎ অসুস্থ ছিলেন।
গত বুধবার ভোরের দিকে বেশি অসুস্থতা বোধ করলে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে নেয়ার চেষ্টা চলছিল। কিন্তু তিনি সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।