সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ’ | চ্যানেল খুলনা

রিজভী বললেন

‘আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ’

বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ।

আজ শনিবার সকালে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারও ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।