সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আনসার ও ভিডিপি বাহিনীর উদ্দ্যোগে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ | চ্যানেল খুলনা

আনসার ও ভিডিপি বাহিনীর উদ্দ্যোগে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে যথাযথ মর্যদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বাগেরহাট মোংলা উপজেলার খোনকারেরবেড় সরকারী প্রধামিক বিদ্যালয়ে দিন ব্যাপী দুস্থ্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রুগীদের মাঝে ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি বাগেরহাট ফারুক আহম্মেদ, মোংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ।
উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন আনসার ও ভিডিপি হাসপাতাল সফিপুর, গাজীপুর এর আরএমও বিশেষজ্ঞ ডাঃ তানভীর মোরশেদ এমবিবিএস(ডি এম সি) পিজিডি (মেডিসিন) , ডিপুটি সিভিল সার্জন (অবসর প্রাপ্ত) মইন উদ্দীন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোংলা বাগেরহাট মেডিকেল আফিসার ডাঃ এস এম ফয়সাল ইসলাম স্বর্ণ ।
আনসার ও ভিডিপি বাহিনীর উদ্দ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন এলকাবাসী। তাদের দাবী ভবিষ্যতে বিভিন্ন সংস্থা বা বাহিনীর উদ্দ্যোগে এমন ব্যবস্থা মাঝে মাঝে করা হোক। তাহলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকা অসহায় মানুষ গুলো উপকৃত হবে।
এসময় আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা দেশ ব্যাপী এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও ভিডিপি বাহিনী তারই ধারাবাহিকতায় আজ মোংলার খোনকারেরবেড়ে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।
উল্লেখ্য ১৫ ধরণের মোট ৩৮৯৫২ পিচ ঔষধ ৬৯০ জন রোগীর মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।