সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান | চ্যানেল খুলনা

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক সেমিনারে বক্তারা

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ‘কথা হোক বিস্তর: উপভোগ্য হোক জীবন নামক অবিকল্প উপহার’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা কমাতে বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার, কাউন্সেলিং কার্যক্রম এবং মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি। এ ধরনের ঘটনা চলমান থাকলে তা অন্যদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে এ ধরনের প্রবণতা রোধে সজাগ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়ে একাধিক আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, একজন মানুষের সঙ্গে অনেক মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়ানো প্রয়োজন। আবেগপ্রবণ হয়ে কোনো চরম সিদ্ধান্ত না নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য তুলে ধরেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মামুন হুসাইন। তিনি বলেন, আত্মহত্যা বা স্বেচ্ছামৃত্যুর পথে যারা অগ্রসর হয়, তাদের প্রায় দুই-তৃতীয়াংশই বিষণ্নতায় ভোগে। তবে এটিকে একক কোনো রোগ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণের সম্মিলিত ফল। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পরিসংখ্যানে প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যার মাধ্যমে জীবন হারায়, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই মধ্য ও নিম্ন আয়ের দেশের মানুষ। এ প্রবণতা আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

এছাড়া তিনি আত্মহত্যা প্রসঙ্গে বিশ্বের খ্যাতিমান লেখক, কবি ও দার্শনিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মানসিক জটিলতাও বেড়েছে, যা অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যক্তি, পরিবার ও সমাজ-সবার সম্মিলিত সচেতনতা এবং সহমর্মিতার বিকল্প নেই।

বাংলা ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পিকারকে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম বর্ষের শিক্ষার্থী অনুসূয়া মন্ডল ও ঋত্তিকা কর্মকার। এ সেমিনারে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।