সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আড়ংঘাটায় যুবককে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

আড়ংঘাটায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:: নগরীর আড়ংঘাটা এলাকায় মো. শাকিল (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে আড়ংঘাটা থানার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শাকিল আড়ংঘাটা এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র। সে রূপসা নদীর ওপারে মন্ডল কোম্পানী নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথাড়ী কুপিয়ে আড়ংঘাটা বাজার মোল্লা অটো রাইস মিলের পাশে ফেলে রেখে যায়। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, প্রাথমিকভাবে ঘটনার কারণ এবং জড়িতদের সনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।