সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে গণবিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে গণবিজ্ঞপ্তি

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত এনপিবি পিস্তল, রিভলবার, একনলা বন্দুক, দোনলা বন্দুক, ২২ বোর, ৭ এমএম, ৮ এমএম, ৯ এমএম রাইফেল লাইসেন্স এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং লাইসেন্সধারীদের লাইসেন্স ২৭ আগস্ট হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নবায়ন করা হবে।

অধিকাংশ আগ্নেয়াস্ত্রের স্মার্ট কার্ডে রূপান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বর্তমানে বিতরণ চলমান রয়েছে। কিন্তু অল্পকিছু সংখ্যক আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিগণ স্মার্ট কার্ডের জন্য আবেদন জমা প্রদান করেননি। তাঁদের আগ্নেয়াস্ত্র ২৭ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করতে হবে। খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরের আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা, ৫০ নম্বর রুমে সরাসরি যোগাযোগ করে স্মার্ট কার্ড লাইসেন্স এ রূপান্তর করতে পারবেন।

স্মার্ট কার্ড ইস্যু ফি বাবদ দুই হাজার টাকা জমা দিতে হবে। এ সংক্রান্ত ফরম জেলা প্রশাসকের ওয়েব সাইট, ফ্রন্ট ডেক্স ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে। নির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পূর্বের ইস্যুকৃত মূল লাইসেন্স সাথে আনতে হবে। এবছর থেকে স্মার্ট কার্ড লাইসেন্স ব্যতীত কোন আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে না।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।