সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় : ওবায়দুল কাদের | চ্যানেল খুলনা

আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় : ওবায়দুল কাদের

চ্যানেল খুলনা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্র রাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।

রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে রাজশাহী এসেছেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। মাদক, জুয়া, টেন্ডারবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান। প্রথমে ঘর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে এ অভিযান চালানো হবে।

যুবলীগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে সব যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রত্যেকেই নজরদারিতে আছেন।’ এ সময় সাংবাদিকরা যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান নজরদারিতে আছে কি-না তা পরে জানা যাবে। তবে তিনি আত্মগোপনে নেই।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।