সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এছাড়া সভায় একটি পৌরসভা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
​​​​যশোরের সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলায় নাজমা সারোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মো. শামছুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. রফিকুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাসরিন জাহান চৌধুরী ও ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জিয়াউল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।