সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে মামলাটি করেছেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারবিরোধী বিদ্রোহে উসকানির উপাদান রয়েছে—এমন দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতে প্রাথমিকভাবে মামলা করা হয়েছে।

ডিআইজি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়। বার্তাগুলোর বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। এরপর তিনি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

ডিআইজি জানান, মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষায়িত দল তদন্ত করবে। তদন্তে অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

বরিশালে শিশু চুরি করে বিক্রির অভিযোগে স্কুল শিক্ষিকাসহ তিনজন কারাগারে

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।