সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইম্মা পরিষদ খুলনা মহানগর সম্মেলন সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আইম্মা পরিষদ খুলনা মহানগর সম্মেলন সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোমবার সকালে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় গোয়ালখালী মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।

আগামী ৮ সেপ্টেম্বর আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার ২০২১-২০২২ সেশনের নূতন কমিটি গঠন ও সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন গতকাল মাওলানা মামুনুল হককে যেভাবে অপমান জনক অবস্থায় কোটে হাজির কারা হয়েছে সেটা খুবই দুঃখ জনক, এটা গোটা আলেম সমাজকে ব্যাথিত করেছে হাতকড়া, হেটমেট ও জ্যাকেট পরানো হয়েছে যা কিনা শীর্ষ সন্ত্রাসীদের কে পরানো হয়। কিন্তু আমরা কিছু আগে দেখলাম মাদক মামলায় পরিমনি গ্রেফতার হয়েছিল, সে অল্প কয়েকদিনের মধ্যে বিজয়ী বেশে মুক্তি পেয়েছেন, শীর্ষ নিরপরাধ আলেমদের মুক্তির দাবি করছি।

সভায় উপস্থিত ছিলেন ও বিবৃতি দাতারা হলেন মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতী আব্দুর রহিম, মাওলানা মুমতাজুল করিম, মুফতী হাফিজুর রহমান, মাওলানা মুজাফ্ফার হুসাইন, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মেসবাহউদ্দিন, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আওসাফুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হাফিজুর রহমান, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী শেখ আমীরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।