সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না | চ্যানেল খুলনা

আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না

খুলনা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর এসকল ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসি। তারা বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা অবনতির দায়ভার আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা কোনভাবেই এড়াতে পারেনা।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিগত ০৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। আর এ সুযোগটিই কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এছাড়া কিশোর গ্যাং-এর সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারও দায়ভার এড়াতে পারবেন না। নগরবাসির নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

ইমরান হোসেন পান্নুর ১ম মৃত্যুবার্ষিকীতে মাগফিরাত কামনায় দোয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।