সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আইজিপির সঙ্গে কুয়েট ভিসির সাক্ষাৎ, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস | চ্যানেল খুলনা

আইজিপির সঙ্গে কুয়েট ভিসির সাক্ষাৎ, ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কনস্টেবল থেকে এসআই পর্যায়ের সদস্যদের “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” অনুষ্ঠানে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে কুয়েট ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপাচার্য ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান।

তার প্রেক্ষিতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন। একইসঙ্গে তিনি মোহাম্মদ জাহিদুল হাসান-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সৌজন্য সাক্ষাৎ শেষে কুয়েট উপাচার্য আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।