সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে : সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শনিবার) সকালে খুলনার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে দূরত্ব বজায় রেখে কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

ত্রাণ বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতা করতে হবে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা জরুরি। অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। দেশের কেউই না খেয়ে থাকবে না।

এসময় ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র তিনশত নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ১০, ১৩, ১৫, ২৫, ১৭, ২৬ ও ১৬ নম্বর ওয়ার্ডের দুই হাজার একশ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।