সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে দরিদ্র শিশুদের মাঝে খাবার বিতরণ | চ্যানেল খুলনা

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে দরিদ্র শিশুদের মাঝে খাবার বিতরণ

স্বেচ্ছাসেবা মূলক সংগঠন উদীয়মান যুব সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য নৃত্য শিল্পী ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তার জন্মদিন উপলক্ষে নিজস্ব অর্থায়নে খালিশপুরে প্রায় দুইশ’ দরিদ্র শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। ২৯ আগস্ট রবিবার বিকেল ৫ টার সময় খালিশপুর আলমনগর উদীয়মান যুব সমাজ’র কার্যালয় মাঠ প্রাঙ্গণে দরিদ্র শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে উপস্থিত থেকে দরিদ্র শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন মন্দিরা চক্রবর্তী-এর বড় ভাই সৌরভ চক্রবর্তী। উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুমন শাহনেওয়াজ, সহ-সভাপতি শুকুর গাজী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, কোষাধ্যক্ষ আহমেদ গাজী রনি, ক্রীড়া সম্পাদক সাফিন আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহিন রাজপুত, কার্যকারী সদস্য ফারদিন হোসেন আলিফ, সদস্য অমিত হাসান পাপ্পু, মোঃ নাহিন গাজী উৎস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল সুমন, আনোয়ারুল আজিম সোহেল, আল আমিন, রাহাত প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।