সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অবশেষে প্রথম চালানে ভারতে গেলো ১৮ মেট্রিক টন ইলিশ | চ্যানেল খুলনা

অবশেষে প্রথম চালানে ভারতে গেলো ১৮ মেট্রিক টন ইলিশ

Oplus_131072

বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ১৮ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ছয় ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২শ’ টাকার মতো।

বেনাপোল মৎস্য অফিসের কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ভোরে ইলিশের চালান বন্দরে আসে। পরে মান যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, এ পর্যন্ত ছয় প্রতিষ্ঠান ১৮ টন ইলিশ ছাড়াতে কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতির মেয়াদ ১২ অক্টোবর পর্যন্ত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

বেনাপোলে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।