সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৭ বাসকে জরিমানা | চ্যানেল খুলনা

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৭ বাসকে জরিমানা

পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে সাতটি বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মো. শাহিনকে (২৮) ৫ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলামকে ৫ হাজার, ডলফিন পরিবহনের মো. সোহাগকে ৫ হাজার এবং শাকুরা পরিবহনের মো. বদরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহনের জুয়েল মৃধা এক যাত্রী বলেন, “সাভাবিক দিনের ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।”

শাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম বলেন, “আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। কী করব বলেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে।”

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও। বাস টার্মিনাল এলাকার স্থানীয় বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, “এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।”

অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, “যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।