সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদাঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে। এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। আর অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর ২২নং ওয়ার্ড এলাকার রূপসা ভেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারী এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পরে কেসিসি প্রশাসক ২২নং ওয়ার্ড অফিসে এবং ২১নং ওয়ার্ডের জোড়াগেট চত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে পরিবার পর্যায়ে হোমেস্টেড গার্ডেনিং উপকরণ হিসেবে সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ, কমপোস্ট সার, জিও ব্যাগ, মগ ও আচড়া বিতরণ করেন।
পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে তিনি ধন্যবাদ জানান এবং বাড়ির অব্যবহৃত জায়গায় প্রয়োজনীয় গাছ ও সবজি বাগান করার জন্য সকলের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার ও মোঃ হাফিজুর রহমান মনি, সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ সাদিকুল ইসলাম সাদী, শামসাদ আতিক কিশোর, শেখ রাশিদুল ইসলাম, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলি, শামসুজ্জামান চঞ্চল, এস এম জামালুল করিম, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল মজিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।