সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ মাস আগে মারা যাওয়া পীরের লাশ তুলে পালাচ্ছিল ৪ শিষ্য | চ্যানেল খুলনা

৮ মাস আগে মারা যাওয়া পীরের লাশ তুলে পালাচ্ছিল ৪ শিষ্য

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের চারালদিয়া গ্রাম থেকে আট মাস আগে মারা যাওয়া পীর নূরুল ইসলামের লাশ কবর থেকে তুলে পালানোর সময় চার শিষ্যকে আটক করে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়।

৮ মাস আগে মৃত পীর নূরুল ইসলামের নিজ বাড়ি ও আস্তানার কবরস্থান থেকে লাশ তুলে পীরের ভক্ত হিসেবে পরিচিত পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের বাসিন্দা মো. মুকসেদ মিয়াসহ ৪ সহযোগী সিএনজিচালিত অটোরিকশা যোগে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসীর হাতে তারা পলিথিন কাগজে মোড়ানো পীরের লাশ ও অটোরিকশাসহ আটক হয়।

এ চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ভোর থেকে ওই পীরের শিষ্যসহ শত-শত উৎসুক এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে পীরের লাশ স্থানান্তর না পূর্বের কবরস্থানে তাকে ফের দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, কবরস্থান নিয়ে শিষ্য-মুরিদ, মেয়ে, জামাতা ও ছেলেদের পূর্ব বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।