সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর | চ্যানেল খুলনা

৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি: স্বাধীনতা যুদ্ধে ৯ নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর। মহান এ যুদ্ধে জেলায় নিহত হয় ১০ থেকে ১২ হাজার মানুষ। সম্ভ্রম হারান আরো অনেক মা বোন। দীর্ঘ নয় মাসের এ যুদ্ধ শেষে ডিসেম্বরের ৮ তারিখ পিরোজপুর হয় হানাদার মুক্ত।
মুক্তিযুদ্ধকালীন সময়ে নির্মম হত্যাযজ্ঞের স্বাক্ষী হয় পিরোজপুর। পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা নিরীহ মানুষকে ধরে পিরোজপুরের শহরের পার্শবর্তী বলেশ^র নদীর খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে নিয়ে হত্যা করে। আর ৮ ডিসেম্বর থেকে পাক বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ থেকে পুরোপুরি মুক্ত হয় এ জেলা শহরটি। দেশের বিভিন্ন স্থান স্বাধীন হওয়ার খবরে পিরোজপুর থেকে পালিয়ে যায় পাক সেনারা। এরপর ৮ ডিসেম্বর ৯ নং সেক্টরের অধীন সুন্দরবন এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বিনা বাধায় পিরোজপুর শহরের দখল নেয়। এরপরই পুরোপুরি মুক্তির স্বাদ পায় পিরোজপুর।
তবে স্বাধীনতার এই দীর্ঘ দিন পরও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন ধরণের প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ মুক্তিযুদ্ধে সক্রিকয়ভাবে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের দাবী স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ীত করার পাশাপাশি নতুন প্রযন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে তাদের জানানোর জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিসহ সকল প্রকার বদ্ধভূমি সংরক্ষন করা হোক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।