সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৬৬ ঘণ্টা পর রূপসা থেকে নিখোঁজ হওয়া মিঠুর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

৬৬ ঘণ্টা পর রূপসা থেকে নিখোঁজ হওয়া মিঠুর লাশ উদ্ধার

খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে রূপসা রেলব্রিজ-সংলগ্ন ওরিয়েন্ট পাওয়ার প্ল্যান্টের (জাবুসা) সামনে নদীর চর থেকে লাশ উদ্ধার করা হয়।

রূপসার নৌ পুলিশের পরিদর্শক আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ৯ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন মিঠুন। ওই দিন রাতে তিনি পেশাগত কাজ শেষে রূপসার তালিমপুর গ্রামে বাড়ি ফিরছিলেন। তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের অ্যাডমিন অফিসার পদে কর্মরত ছিলেন।

নিহত মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।