সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ কর কমিশনার পদে রদবদল | চ্যানেল খুলনা

৬ কর কমিশনার পদে রদবদল

আয়কর বিভাগের ছয় কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু কর্তৃক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, কর কমিশনার অনিমেষ রায়কে খুলনা কর আপীলাত ট্রাইব্যুনাল সদস্য থেকে নারায়ণগঞ্জের কর কমিশনার, ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মাহবুবা হোসেইনকে ঢাকা কর অঞ্চল ২ এর কর কমিশনার ও রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য মো. আমিনুলকে ইসলাম কর আপীল অঞ্চল ১ এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, জি এম আবুল কালাম কায়কোবাদকে চট্টগ্রামের কর অঞ্চল ২ থেকে ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কমিশনার মো. আসাদুজ্জামানকে রংপুরের কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে এবং রাজশাহী কর অঞ্চলের মোহাম্মদ মফিজ উল্যাকে কমিশনার ঢাকার কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কর অঞ্চল ২, ৩ ও ৪ এবং কেন্দ্রীয় কর অঞ্চলের কর কমিশনার পদে ছয় জনকে পদোন্নতি ও বদলি করা হয়েছিল।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দ্বিতীয় দিনে ২ হাজার ১৫৮ টাকা কমল সোনার দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।