সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম | চ্যানেল খুলনা

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

দেশজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ঘরে ঘরে তেল মজুতের অভিযোগ করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল।

মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোটরসাইকেল চালকেরা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ট্যাংক ভরার পর সেই তেল বাইরে বেশি দামে বিক্রি করছেন। ফলে রাস্তায় মোটরসাইকেলের সংখ্যা কমে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সরকার যদি অভিযান চালায়, তাহলে দেখা যাবে অনেক বাড়ির খাটের নিচে বোতলে দুই থেকে পাঁচ লিটার তেল মজুত রয়েছে।”

সাজ্জাদুল ইসলাম দাবি করেন, পেট্রোল পাম্পের বাইরে খোলা তেল বেশি দামে বিক্রি হলেও কোনো পাম্প থেকে ড্রামে করে তেল সরবরাহ করা হচ্ছে না। প্রতিটি পাম্পে সরকারের নিয়োজিত ট্যাগ অফিসার থাকায় অনিয়মের সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোনো পাম্প মালিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সুপারিশ করা হবে এবং সমিতি থেকেও বহিষ্কার করা হবে।

পাম্পে সর্বদা কিছু পরিমাণ তেল সংরক্ষণ রাখা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি জানান, সম্পূর্ণ খালি করলে যান্ত্রিক জটিলতা তৈরি হয় এবং পুনরায় সরবরাহ শুরু করতে সময় লাগে।

এ সময় পেট্রোল পাম্প ব্যবস্থাপনায় বেশ কিছু সুপারিশ তুলে ধরে তিনি বলেন, পাম্পে নিরাপত্তা জোরদার, বাস্তবসম্মত সরবরাহ নিশ্চিত, নির্ধারিত সময়ে তেল বিক্রি এবং সরকারি মনিটরিং বাড়ানো জরুরি। পাশাপাশি ক্রেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।