সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ | চ্যানেল খুলনা

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মোকাবিলায় স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার জনকে নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

পিএসসি জানিয়েছে, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

প্রার্থী বাছাইয়ে প্রথমে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় সাধারণ বিষয়ের জন্য মোট ১০০ নম্বর বরাদ্দ থাকবে। এর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০ নম্বর করে থাকবে। এর বাইরে প্রার্থীর সংশ্লিষ্ট ক্যাডার বা পেশাগত বিষয়ের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। সাধারণ ক্যাডারের ওই বিসিএসের লিখিত পরীক্ষার ফলও ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর পরের ৪৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। ওই পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজের জন্য ৬৮৩ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্য ক্যাডারে সবশেষ বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। ওই বিসিএসে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।