সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৫০ রানের আগেই ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ | চ্যানেল খুলনা

৫০ রানের আগেই ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

মোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।

২৩ বলে ১৯ রান করে সালমান আগা যখন ফিরে যান, তখন এশিয়া কাপের ‘সেমিফাইনালের’র রূপ নেওয়া ম্যাচে আগে ব্যাট করা পাকিস্তানের স্কোর-৪৯ /৫! পঞ্চাশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে দিশাহারা পাকিস্তান।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক জাকের আলী বোলিংয়ের সে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটিকে সঠিক প্রমাণ করে শুরুতেই বাংলাদেশের বোলার ধাক্কা দিয়েছে পাকিস্তানকে। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (৪) ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে সায়েম আইয়ুবকে (০) ফেরান শেখ মেহেদী হাসান। শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বাংলাদেশের বোলাররা ফিরিয়ে দেন ফখর জামান (১৩), হুসেইন তালাত (৩) আর সালমান আগাকে। এই ৫ উইকেটের ২টি নিয়েছেন রিশাদ হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।