সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ | চ্যানেল খুলনা

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ম্যাচের আগে অধিনায়ক হামজা চৌধুরী বলেছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশই ফেবারিট। মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের প্রমাণ দিল দল। হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। দলের হয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।

এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কার বড় ব্যবধানে হারের সুবাদে মাত্র ১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরালেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে প্রথম শট প্রতিহত হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান শমিত সোম।

গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় বাংলাদেশ। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের বাড়ানো লং বলে বক্সে মাথা ছোঁয়ান রাকিব হোসেন। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ব্যাকহিল চিপ করেন হামজা। তবে তাঁর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন তিনি।

বিরতির পর ৫৩ মিনিটে ম্যাচের অন্যতম আকর্ষণীয় গোলটি করেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। শমিত সোমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢোকেন তিনি। এরপর দুর্দান্ত ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান ফারহান।

তিন গোলে এগিয়ে যাওয়ার পর কয়েকজন খেলোয়াড়কে বদলি করেন কোচ টমাস ডুলি। মাঠে নামেন শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়া। তবে আক্রমণ থামায়নি বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে দারুণ এক চিপে নিজের গোলটি করেন রাকিব হোসেন। তাতে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণের সামনে কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেনি শ্রীলঙ্কা। দাপুটে এই জয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি টুর্নামেন্টের শিরোপার লড়াইয়েও নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বাংলাদেশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

হৃদয়ের অপরাজিত ২৪২, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

সংস্কারকাজে অনিশ্চিত দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

সাফের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু বর্মন

বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।