সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

৫টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃনারায়ণগঞ্জে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোকে পৃথকভাবে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৩টি ইটভাটার চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় র‌্যাব-১১, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করে। পরিবেশ দূষণের অভিযোগে এবং ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অফিসের এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, দেশে বায়ু দূষণের ক্ষেত্রে শতকরা ৫৮ শতাংশই ইটভাটাগুলো দায়ী। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সনাতন পদ্ধতিতে পরিচালিত হওয়া বিপুল সংখ্যক ইটাভাটা এখন পর্যন্ত আধুনিক প্রযুক্তিতে রূপান্তর না করায় অর্থদণ্ড করাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। ৫টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের মনিটরিং টিম এসব ইটভাটাগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, র‌্যাব-১১ সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও ফতুল্লা থানার পরিদর্শক আজহার হোসেনসহ আরও অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।