সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মার্চ তালায় ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল | চ্যানেল খুলনা

৪ঠা মার্চ তালায় ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরার তালায় আদর্শ যুব সংঘের আয়োজনে ও তালাবাসীর সহযোগিতায় আগামী ৪ মার্চ ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তালা পুরাতন হাইস্কুল ময়দানে স্বাস্থ্যবিধি মেনে এ মাহফিল অনুষ্ঠিত হবে। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত মাহফিলে
প্রধান মুফাস্সীর হিসেবে বক্তব্য রাখবেন  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাস্সীর কুরআন মাওলানা এম. হাসিবুর রহমান (চট্টগ্রাম)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান (ঢাকা)। মাহফিলে তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোড়ল আজিজুর রহমান।
আদর্শ যুব সংঘ ও মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম বলেন, আদর্শ যুব সংঘের আয়োজনে ও তালাবাসীর সার্বিক সহযোগিতায় এই ঐতিহাসিক মাহফিলটি এক যুগ ধরে করে আসছি। এবার ১৩ তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এসময় তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে মাহফিলে আসার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।