সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব | চ্যানেল খুলনা

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হতে পারলে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তালা ও কলারোয়ায় কোনো ধরনের বৈষম্য থাকবে না। তিনি বলেন, অতীতে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তালা ও কলারোয়ার বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করতে ধানের শীষে ভোট চান।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে একটি পক্ষ মব সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা করে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার দেখতে চায়।

বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেওয়া হবে বলেও তিনি জানান।

কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ আরও অনেকে।

জনসভা শেষে কলারোয়া ফুটবল মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।