সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
‘৩০০’র তামিম ৩-এ শেষ | চ্যানেল খুলনা

‘৩০০’র তামিম ৩-এ শেষ

চ্যানেল খুলনা ডেস্কঃ ক’দিন আগে ঘরের মাঠে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেই তামিমই আজ (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩-এ আটকে গেলেন।

দলীয় ৩ রানের মাথায় মোহাম্মদ আব্বাসের এলবির ফাঁদে পা দিয়ে ফিরে যান সাজঘরে। এটাই তো ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আসল তফাৎ।

পাকিস্তান সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর গলায়ই বলেছিলেন। মিরপুর আর রাওয়ালপিন্ডি এক না। শেষ পর্যন্ত মিলে গেল উত্তর। অন্তত তামিম পেয়ে গেছেন আভাসটা।

লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। পিণ্ডির পুরনো ক্ষতে প্রলেপ দিতেই মাঠে নামা। এরিমধ্যে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালোই চাপে পড়েছে অতিথিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩২ রান করেছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। আজকের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় সাইফ হাসানের। যদিও তার যাত্রাটা মোটেও ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।