সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৪ ঘণ্টায় ২২১ পুলিশ আক্রান্ত | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় ২২১ পুলিশ আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃগত ২৪ ঘণ্টায় গতকাল সন্ধ্যা পর্যন্ত নতুন করে পুলিশের ২২১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ৭ হাজার ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার সংখ্যা ছিল ৬৯৭০। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ২৩ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ২১ জন কর্মকর্তা ও বাকি ২ জন সিভিল কর্মকর্তা যারা পুলিশে সংযুক্ত ছিলেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৯১৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত পুলিশের ৩ হাজার ৫০০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। ৩১১২ জন উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টিনে রয়েছেন ৯৩৬১ জন পুলিশ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।